হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন ।
বুধবার (৩ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে কাশিপুর খেলার মাঠে প্রীতি ম্যাচে ২-৩ গোলে জিতে আর্জেন্টিনা দলের সমর্থকরা উদযাপন করতে থাকেন। একপর্যায়ে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হলে এলাকার মুরুব্বিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
তারপরও একপক্ষ অপরপক্ষকে নিয়ে বিদ্রুপ করতে থাকলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বুধবার বেলা ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুই দিকে অবস্থান নিয়ে একপক্ষ অপরপক্ষের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনব্রাজিল পক্ষে কাশিপুরের ওলি মিয়া এবং আর্জেন্টিনা পক্ষে তারই চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, আহতদের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








