ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ১১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চোর সন্দেহে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত ফিরোজ চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। গত ৫ বছর তিনি ভোলাহাটের গোহালবাড়ি সন্যাসীতলা গ্রামে শ্বশুর বাড়িতে  বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ  সূত্র জানায়, গতকাল সোমবার ভোররাত ৩টায় গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের (৫৭) বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে ফিরোজকে চোর সন্দেহে আটক করে।

এসময় চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন ঘটনাস্থলে দউপস্থিত হয়ে উত্তেজিত অবস্থায় ফিরোজকে মারধর করলে তিনি ঘটনাস্থলে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ৭টায় ফিরোজ মারা যান।

আরও পড়ুন

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর মেট্রো ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি ও ইয়াবাসহ গ্রেফতার ৮

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

পুশইনের নামে ভারত যা করছে তা আন্তর্জাতিক আইনের পরিপস্থি : পঞ্চগড়ে চরমোনাই পীর 

বগুড়ার শেরপুরে পোল্ট্রি কেইস কারখানায় চুরি

জয়পুরহাটের ক্ষেতলালে সন্ন্যাসতলী’র শতবর্ষী ঘুড়ি মেলায় মানুষের ঢল

বগুড়ায় ভয়াবহ হারে কমছে শিশুদের দৃষ্টিশক্তি, ডিভাইস হারানোর ভয়ে বলছে না অভিভাবকদের