ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৯:৪৬ রাত

রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে বাঁচাতে গিয়ে চাচার হাতে প্রাণ হারালেন ভাতিজা

রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে বাঁচাতে গিয়ে চাচার হাতে প্রাণ হারালেন ভাতিজা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামে বড় ভাইকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান নামে এক যুবক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত আশিকুর রহমান কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের মামুনুর রশিদ সাজুর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশিকুরের বড় ভাই রফিক হাসান ওরফে হেলেন মিয়াকে বাড়ির পাশে মারধর শুরু করেন চাচা বকুল ও তার ছেলে রানা। খবর পেয়ে আশিকুর দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের আঘাতে তিনি গুরুতর আহত হন।

এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১০টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ ঘটনায় আহতরা হলেন, রফিক হাসান ওরফে হেলেন মিয়া, আতিক ও আফরিন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে বাঁচাতে গিয়ে চাচার হাতে প্রাণ হারালেন ভাতিজা

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে ভাবীর পরকীয়ার বলি দেবর

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে গাছ থেকে পড়ে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

কোরবানী বঞ্চিতদের মুখে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম