ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৯:১১ রাত

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় নারী ও শিশুসহ আহত ৩

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় নারী ও শিশুসহ আহত ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে ভুক্তভোগী আব্দুল মোমিন বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালাম, মোহাব্বত , দুলাল, নজরুল, বাবু, রাকিব সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক আব্দুল মোমিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আব্দুল মোমিন, তার স্ত্রী জুলেকা খাতুন ও সন্তান জুবায়ের ইসলামের ওপর অতর্কিত আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙচুর করে।

এ সময় তাদের হামলায় আব্দুল মোমিনের মাথা ফেটে যায় এবং তার স্ত্রী-সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবার জানান, হামলার পর বিকেল ৫টার দিকে অভিযুক্ত মোহাব্বত শেরপুর দারকিপাড়া এলাকা থেকে আরও ১০-১২ জন লোক নিয়ে এসে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মোমিন ও তার পরিবারের ওপর পুনরায় হামলার চেষ্টা করে। তবে হাসপাতালে কর্মরত নার্স ও কর্মচারীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়ে হাসপাতাল ছাড়ার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগটি এখনো আমার হাতে পৌঁছায়নি। অভিযোগ হাতে পেলেই দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা কাজলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় নারী ও শিশুসহ আহত ৩

দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

আকাশ থেকে রোদ নয় দিনমান যেন ঝরছে আগুন, বগুড়ার তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি

সিরাজগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

নেইমারই পেলেন ব্রাজিলের ১০ নম্বর জার্সি