ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৮:০৬ রাত

বগুড়ার আদমদীঘিতে স্বামী-স্ত্রী ও ছেলেকে মারধরের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে স্বামী-স্ত্রী ও ছেলেকে মারধরের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষরা একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলেকে মারধরে আহত করার ঘটনা ঘটিয়েছে। আহতদের মধ্যে আব্দুর রহিমকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কুন্দগ্রাম করিমাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ভুক্তভোগী আব্দুর রহিমের স্ত্রী জীবন নেছা বাদি হয়ে প্রতিবেশী এমরান, ফাহিমা, সুখী বেগম ও স্বপ্না বেগমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী বিবাদিরা পূর্বশক্রতার কারণে বাদির বাড়ির পাশে এসে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থকে। বাদি জীবন নেছা গালিগালাজ করতে নিষেধ করলে তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে প্রতিপক্ষরা জীবন নেছাকে মারধর শুরু করে।

আরও পড়ুন

এসময় তার স্বামী আব্দুর রহিম ও ছেলে আব্দুল্লাহ রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপড়ও চড়াও হয়ে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আজ রোববার (৩১ মে) আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে স্বামী-স্ত্রী ও ছেলেকে মারধরের অভিযোগ

দুই সংসারের সন্তানদের সঙ্গে জেমসের ঈদ উদযাপন

শহীদ জিয়ার উন্নয়ন আজও দেশের জন্য প্রেরণা : প্রতিমন্ত্রী আব্দুল বারী

দিনাজপুরের নবাবগঞ্জে খড়ের নিচে গর্ত থাকায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

কাগজে-কলমে দাম বাড়লেও বগুড়ার বাজারে পানির দরে বিক্রি কোরবানির পশুর চামড়া

গরুর মাংস খাওয়ার পর এড়িয়ে চলবেন যেসব খাবার