দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ ৩ জন গ্রেফতার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে থানা পুলিশ বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে উপজেলার হাবড়া চৌপতিবাজার এলাকা থেকে একটি চার্জারভ্যানে থাকা দুটি চটের বস্তা থেকে ৬৪০ ফুট বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তারের বাজারমূল্য প্রায় ৭১ হাজার টাকা।
এসময় তার কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার লিয়াকত আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪), সরকারপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ সেলিম (৩৫) এবং হলদীবাড়ী নিউ কলোনির মো. আলীর ছেলে মিজানুর রহমান (২৮)। এ ঘটনায় নেসকো পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুনজানা যায়, গত ২৩ এপ্রিল বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর, ২৪ এপ্রিল পলাশবাড়ী ইউনিয়নের কালাইঘাটি, পরদিন হলদীবাড়ী মন্ডল অটোরাইস মিল সংলগ্ন বৈদ্যুতিক লাইন, ২৬ এপ্রিল শহরের ধুপিপাড়া সাবেক শহীদ ময়দান এলাকার বিতরণ ট্রান্সফরমারের ইনকামিং লাইন এবং পোড়াভিটা সংলগ্ন মুশাহারপট্টি শাফির ইটভাটার সামনের লাইন থেকে বৈদ্যুতিক তার চুরি হয়। মামলার এজাহারে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন




_medium_1780231898.jpg)
_medium_1780231354.jpg)

