ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৪:২৪ দুপুর

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চাঁদপুর সদরের বাগাদিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী মো. সাজ্জিল (২০)।

আজ রবিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকাই এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগ্নে। তার বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়। ছোট বেলা থেকে মায়ের সাথে নানা বাড়িতে বসবাস করেন। সে এ বছর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। দুই ভাই-বোনের মধ্যে জোহা ছোট।

আর আহত সাজ্জিল একই গ্রামের পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

স্থানীয় লোকজন জানান, বাড়ি থেকে বাইক নিয়ে জোহা ও তার বন্ধু সাজ্জিল ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন জোহা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বেই জোহা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ট্রাকটি মোটরসাইকেলে থাকা দু'জনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ঈদুল আজহা : ত্যাগের মহিমায় উদ্ভাসিত মানবতার দীপশিখা

মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি আশা করছে সরকার : আইনমন্ত্রী

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নৌপথের উন্নয়ন হলেই জনগণের ভোগান্তি কমবে: প্রতিমন্ত্রী