ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০১:৩৮ দুপুর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।

তিনি ওই এলাকার মুহাম্মদ দুলালের ছেলে। তিনিও একজন প্রবাসী।

আজ শুক্রবার (২৯ মে) সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মে) ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন মাহাদি।

তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নিহত হয়েছেন।

বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে মাহাদি সৌদি আরবে যান।

এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: ফখরুল

সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

ঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা: দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা