ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ১০:৪১ দুপুর

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই কোলাহলমুক্ত ও ফাঁকা। 
 
তবে এমন শান্ত পরিস্থিতির মধ্যেও আজ শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে ঘরমুখী মানুষের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।
সাধারণত ঈদের আগে রাজধানী ছাড়ার চিরচেনা উপচে পড়া ভিড় থাকলেও, ঈদের দ্বিতীয় দিনে এসেও সেই স্রোত থামেনি। যারা কর্মক্ষেত্রের ব্যস্ততা, ছুটির জটিলতা কিংবা জরুরি কোনো কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি, তারাই মূলত এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
 
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, যাত্রীরা টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করছেন। তবে ঈদের আগের তুলনায় এখন যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক। 
 
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা এখন ফাঁকা এবং মহাসড়কগুলোতে তীব্র যানজট না থাকায় তারা অত্যন্ত আরামদায়ক ও শান্তিতে ভ্রমণ করতে পারছেন। কোনো রকম ভোগান্তি ছাড়াই প্রিয়জনদের কাছে পৌঁছাতে পেরে তারা আনন্দিত।
 
যাত্রীদের একাংশ জানান, তারা ঈদের প্রথম দিনটি ঢাকাতেই পরিবারের সঙ্গে কাটিয়েছেন। আজ ঈদের দ্বিতীয় দিনে গ্রামের বাড়িতে থাকা অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এবং ঈদের বাকি ছুটি উপভোগ করতে তারা ঢাকা ছাড়ছেন।
 
এদিকে শুধু যে নির্ধারিত বাস টার্মিনাল থেকেই মানুষ বাসে উঠছেন তা নয়; রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও লিংক রোডগুলোতেও যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে এবং বাসে উঠতে দেখা গেছে। 
 
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পরের এই দিনগুলোতেও যাত্রী সাধারণকে সর্বোচ্চ সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

কোরবানির বর্জ্য অপসারণে ধীরগতি ,প্রতিশ্রুতির নেই বাস্তবায়ন

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

সাভারে এসেছে ৮০ হাজার কাঁচা চামড়া, দামে হতাশ বিক্রেতারা

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০