ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ১২:৪৫ দুপুর

জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা

জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা

লক্ষ্মীপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) বীথিকা বিনতে হোসাইন বলেছেন, জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। নিজেদের উন্নয়ন করতে গিয়ে যেন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

আজ শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এমপি হওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুর সফরে আসেন বীথিকা বিনতে হোসাইন।

এসময় উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। ‘বীথিকা ভাবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে ভবানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেন নেতাকর্মীরা।

বীথিকা বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

আমরা ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারি। তবে সেটা যেন জনগণের হক নষ্ট করে না হয়।

তিনি আরও বলেন, জনগণের জন্য যে বরাদ্দ রয়েছে, তা জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

এসময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি বীথিকা বিনতে হোসাইন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ নিবন্ধ অন্তর্ভুক্তির পরামর্শ

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করেছে রাসিক

৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক

টাঙ্গাইলে কোরবানির বর্জ্য অপসারণ কাজে মাঠে নামলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী