সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯৫ রোগী।
আজ শনিবার (২৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ শীর্ষক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশু হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবুল মিয়ার ১০ মাস বয়সী পুত্র আবিদ, সিলেট সদর উপজেলার শাহপরান থানার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী পুত্র আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফারুক মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে নাফি ইসলাম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ছয় মাস বয়সী ছেলে নিলয় রায়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







