ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৩:৩৬ দুপুর

সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান অস্পষ্ট: গোলাম পরওয়ার

সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান অস্পষ্ট: গোলাম পরওয়ার

জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে পড়েছে। সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট হয়ে গেছে।’

আজ শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিএনপি নির্বাচনের আগে সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বললেও ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে সরে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে সংসদে ও রাজপথে কঠোর আন্দোলন করবে জামায়াত।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘জনগণের সামনে বিএনপি এখন নিজেরাই নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিতে পারছে না। তারা এখন সংস্কারকে পাশ কাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।’

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ চেয়েছিল জবাবদিহিমূলক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও ন্যায়বিচার। কিন্তু এখনও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে’, যোগ করেন এই জামায়াত নেতা।

দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হবে।’

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম এবং গত সাংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান অস্পষ্ট: গোলাম পরওয়ার

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম 

হামের উপসর্গ নিয়ে বরিশাল মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী