ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৩:৪৫ দুপুর

শ্রীলঙ্কার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব

শ্রীলঙ্কার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় দুই বছর ধরে বাহিরে থাকা সাকিব আল হাসান বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার লঙ্ক প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব। বাংলাদেশের অল-রাউন্ডারকে দলে নিয়েছে জাফনা কিংস।

সাকিবকে দলে নেওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে এলপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘জাফনা কিংসে যোগ দিলেন বিশ্ব টি-টোয়েন্টির মায়েস্ত্রো। এলপিএল সামনে রেখে জাফনা কিংসে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দলের যখন স্থিতিশীলতা দরকার, তখন তিনি ব্যাট হাতে রান করেন। যখন ব্রেকথ্রুর প্রয়োজন হয়, তখন বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। আর চাপের তিনি দেখান অদম্য মানসিকতা।’

আরও পড়ুন

গত দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এলপিএল। এর আগে ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার এই টুর্নামেন্ট দিয়েই তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন। সর্বশেষ গত জানুয়ারিতে তিনি আইএল টি-টোয়েন্টিতে খেলেছিলেন সাকিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব

সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান অস্পষ্ট: গোলাম পরওয়ার

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম 

হামের উপসর্গ নিয়ে বরিশাল মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল