ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ১০:৪৩ রাত

জনমনে কালবৈশাখীর আতঙ্ক, হেডলাইট জ্বালিয়ে চলল গাড়ি

বগুড়ায় মেঘে ঢেকে সকালেই নেমে এলো সন্ধ্যা

বগুড়ায় মেঘে ঢেকে সকালেই নেমে এলো সন্ধ্যা

স্টাফ রিপোর্টার : হুট করেই চারপাশ নিঝুম। আকাশে জমল কুচকুচে কালো মেঘের ঘনঘটা। ভোরের আলোকে ঢেকে দিয়ে মুহূর্তের মধ্যেই নেমে এল কালো অন্ধকার। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে আটটা। অথচ চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন সন্ধ্যা। প্রকৃতির এমন আকস্মিক ও গম্ভীর রূপে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে কালবৈশাখী ঝড়ের আতঙ্ক।

আজ শুক্রবার (২২ মে) শুক্রবার  সকালের দিকে এমনই এক নজিরবিহীন ও রোমাঞ্চকর পরিস্থিতির সাক্ষী হলেন বগুড়া নগরবাসী। আকস্মিক এই অন্ধকারের কারণে থমকে যায় শহরের স্বাভাবিক জীবনযাত্রা। হেডলাইট জ্বালিয়ে চলল যানবাহন। হঠাৎ সন্ধ্যার মতো অন্ধকার নেমে আসায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন রাস্তায় থাকা পথচারী ও চালকেরা।

আলো স্বল্পতার কারণে সড়কগুলোতে দৃষ্টিসীমা নেমে আসে। দুর্ঘটনা এড়াতে শহরের সাতমাথা, চারমাথাসহ বিভিন্ন ব্যস্ত সড়কে চলাচলকারী বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানেও জ্বলে ওঠে বাতি। অনেকেই একে বড় কোনো ঝড় বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মনে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরে ফিরতে দেখা গেছে। তবে এই আতঙ্ক খুব বেশি সময় স্থায়ী হয়নি।

প্রায় ৩০ মিনিটকাল পুরো শহর অন্ধকারাচ্ছন্ন থাকার পর ধীরে ধীরে মেঘের আস্তর ভেদ করে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করে। এরপরই স্বস্তি এনে দিয়ে নামে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ছোঁয়ায় কেটে যায় অন্ধকারের চাদর এবং মেঘের গর্জনের অবসান ঘটিয়ে প্রকৃতি আবার তার চেনা রূপে ফিরে আসে।

আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলে কিউমুলোনিম্বাস বা ঘন মেঘের স্তর অতিরিক্ত পুরু হওয়ার কারণে সূর্যের আলো পুরোপুরি বাধাগ্রস্ত হয়ে ভূপৃষ্ঠে সাময়িক এই অন্ধকারের সৃষ্টি করেছিল, যা তীব্র বজ্রঝড় বা কালবৈশাখীর আগে একটি স্বাভাবিক বৈজ্ঞানিক প্রক্রিয়া।

আরও পড়ুন

এবছর আবহাওয়ার মতিগতি একটু যেন অন্যরকম। সকালে আকাশ মেঘে ঢাকা থাকলেও  দুপুরে প্রচন্ড রোদ। আবার কিবেল হতে না হতেই রোদ মিলিয়ে শীতল বাতাস বইতে শুরু করে। এর কিছুক্ষণ পর আবারও ভ্যাপসা গরম অনূভূত হয়। এমনিভাবে পুরো বৈশাখ মাস চলেছে। এখন চলছে জৈষ্ঠ্য মাসের ৯ তারিখ। হঠাৎ করেই  গত তিন দিন হলো তাপমাত্রা বাড়তে থাকে।

আবারও তাপমাত্রা ওঠে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই বগুড়ায় আকাশে কালো মেঘে ছেয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। ঝড়ে বগুড়ায় গাছপালা ভেঙ্গে পরে এবং নৌকা ডুবির  ঘঠনা ঘটে। তখন বাড়তে থাকা তাপমাত্রা কমে ৩০ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। এরপর আজ শুক্রবার (২২ মে) সকালের এমন আবহাওয়া দেখে আতঙ্ক শুরু হয় নগরবাসীর মধ্যে।

কী জানি কী হয়! তখন অনেকে সকালে খুলে দেয়া জানালা আবারও বন্ধ করে দেন। কেউ বাইরে তাকলে তাকে ফোন করে নিরাপদে থাকাতে বলেন। তবে সেই ভয় আবার শিগগিরই কেটে যায়। কালো মেঘ কেটে গিয়ে গুমোট আকাশের দেখা মেলে। হালকা বৃষ্টি আর শীরশীরে বাতাসে শান্তির পরশ বুলিয়ে যান প্রকৃতি।

এই অবস্থার মধ্যেও আজ শুক্রবার (২২ মে) দেশের ১৩ জেলার ওপরদিয়ে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রকৃতির এই মেজাজ আগামী চার দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২২ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বগুড়া আবহাওয়া অফিসের সূত্র জানান, আগের দিনের চেয়ে তিন ডিগ্রী বেড়ে বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। আকাশ অন্ধকার করে ছিল ৩০ মিনিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মেঘে ঢেকে সকালেই নেমে এলো সন্ধ্যা

আগামী ৪ বছরে বদলে যাবে রংপুর চিড়িয়াখানা, পশুপাখি থাকবে উন্মুক্ত, খাঁচায় মানুষ

বগুড়ার কাহালুতে গায়ে আগুন দিয়ে মায়ের আত্মহত্যা, সঙ্গে পুড়ে মারা গেল মেয়েও

ধর্ষক-হত্যাকারীদের শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়ায় বিচারকের প্রতি চেয়ার নিক্ষেপ করলেন শিক্ষক

বরিশালে ডিবি পুলিশকে কুপিয়ে জখম