দিনাজপুরের নবাবগঞ্জে ২ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ২ লাখ ৪ হাজার টাকা মূল্যের নেশাজাতীয় ১ হাজার ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় উজ্জ্বল চন্দ্র দাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জয়পুর ইউনিয়নের শাহবাজপুর (নাপিতপাড়া) গ্রামের মৃত তরুনী চন্দ্র সরকারের ছেলে।
আরও পড়ুননবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক শামীম আল মামুন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিদর্শক তাহমুদার রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার (২২ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন








