চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি টানা ৮দিন বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ২৬মে থেকে আগামী ২ জুন পর্যন্ত টানা ৮দিন বন্ধ থাকবে। আগামী ৩ জুন থেকে বন্দরেরর সকল কার্যক্রম পুণরায় যথারীতি চালু হবে।
গত বুধবার সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত একপত্রে বিষয়টি বাংলাদেশ ও ভারতের বন্দর সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাথে যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পত্রে আরও বলা হয়, বন্ধের সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে দু’দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াাত ঈদের দিনসহ প্রতিদিনই চালু থাকবে।
আরও পড়ুনবন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত ঈদ উপলক্ষে বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্ধের মধ্যে লোড-আনলোড, গুদামজাতকরণ, পরিবহনসহ কিছু অভ্যন্তরীণ কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।
মন্তব্য করুন








