ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৭:২৯ বিকাল

দিনাজপুরের ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাণীগঞ্জ খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার, উপজেলা বিএনপি’র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় কৃষক, মিলার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪৬ মেট্রিক টন। এছাড়া উপজেলার ৮৪টি মিলারের কাছ থেকে ১ হাজার ৪৭৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

এনসিপিতে যোগ দিলেন দেড় হাজার নেতাকর্মী

বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

ধানমন্ডিতে আওয়ামী লীগ-যুবলীগের ২৩ নেতাকর্মী আটক

ঈদযাত্রায় গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

দেশের রিজার্ভ আরও বেড়েছে