ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৮:১৬ রাত

নওগাঁর আত্রাইয়ে শয়নঘরে ঢুকে চুরি

নওগাঁর আত্রাইয়ে শয়নঘরে ঢুকে চুরি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে শয়নঘরে ঢুকে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা হাটকালুপাড়া ইউনিয়নের বড়াইকুড়ি গ্রামে।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান রিপন মন্ডল অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে চোরেরা তার শয়নঘরের জানালা দিয়ে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, ২৫ হাজার টাকা, এনড্রোয়েড মোবাইল সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ব্যাপারে আজ শুক্রবার (২২ মে) রিপন বাদি হয়ে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ডিউটি অফিসার এএসআই জামাল উদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে শয়নঘরে ঢুকে চুরি

চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম হত্যাসহ শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

আরশের নিচে সংরক্ষিত হয় যে সহজ আমল

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

রান্নাঘরে আগুনের ঝুঁকি বাড়ায় যেসব সাধারণ জিনিস