ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৪:১৯ দুপুর

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১০

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১০

সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তর পাড়ে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চালক ও যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার, (২০ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর যাত্রী ছাউনি সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লেগুনাচালক শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম আলী (২৬) ও লেগুনা যাত্রী সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়নপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া(১৮)। তবে এ ঘটনায় নারী শিশুসহ প্রায় ৮ থেকে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাস সুনামগঞ্জ শহরে যাচ্ছিল। অপরদিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি লেগুনা বিপরীতে দিকে যাচ্ছিল।

আরও পড়ুন

পথে সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে এ দুই বাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।’ জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রহমান জানান, বাস ও লেগুনার সংঘর্ষে দুই জন নিহত ও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১০

দুর্নীতি মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জুলাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে’ মোদির কার্টুন!

আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই আহত

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু