ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৩:৪৩ দুপুর

আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই আহত

আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই আহত

সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দুই ভাই আহত হয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

আজ বুধবার (২০ মে) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ইসমাইল ও শিপন। তারা আপন দুই ভাই এবং আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

পুলিশ জানায়, রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় ৬তলা মহল্লায় ইসমাইল অবস্থান করছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ইসমাইল গুলিবিদ্ধ হন। অপরদিকে তার ভাই শিপন আশুলিয়ার ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থান করার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেও গুলি করেন। এতে শিপন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পরে পথচারীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসে। এরপরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৃথক স্থানে আপন দুই ভাইকে গুলি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নেট ব্যবসাকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১০

দুর্নীতি মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জুলাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে’ মোদির কার্টুন!

আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই আহত

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু