ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৩:২৮ দুপুর

আজ চীন সফরে যাচ্ছেন পুতিন

আজ চীন সফরে যাচ্ছেন পুতিন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার বেইজিং পৌঁছাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মতবিনিময় হওয়ার কথা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কয়েকদিনের মাথায় পুতিন ও শির এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীন-রাশিয়ার সম্পর্ক যে এখনো অটুট তা তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য হতে পারে। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন ও শি জিনপিং রাশিয়া-চীনের কৌশলগত অংশীদারত্বকে কীভাবে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক গভীর হয়েছে। এরপর থেকে পুতিন নিয়মিত বেইজিং সফর করছেন।

ইউক্রেন যুদ্ধের কারণে কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়া মস্কো অর্থনৈতিকভাবে বেইজিংয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল। বর্তমানে নিষেধাজ্ঞা কবলিত রুশ তেলের প্রধান ক্রেতা চীন। এই সফরে সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি করতে দুই নেতা একে অপরকে ‘অভিনন্দন বার্তা’ পাঠিয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শি জিনপিং বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সহযোগিতা ক্রমাগত গভীর ও সুসংহত হয়েছে। মঙ্গলবার সফর শুরুর আগ মুহূর্তে চীনের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে।

আরও পড়ুন

কোনো তৃতীয় দেশের নাম উল্লেখ না করে পুতিন আরো বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক বিশ্বের জন্য স্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভূমিকা পালন করছে। তারা কারো বিরুদ্ধে জোট না গড়েও শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বেইজিংয়ের বৈঠক শেষে দুই নেতার একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করার কথা আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ চীন সফরে যাচ্ছেন পুতিন

কাল গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাখাইনের ধানক্ষেতে কঙ্কাল ও মাথার খুলির স্তূপ : হিউম্যান রাইটস ওয়াচ

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

রংপুরে মহানগর জাতীয় ছাত্রশক্তির গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি পালন

ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা!