ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ১০:২৮ দুপুর

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ নিহত ৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে দুই কিশোর হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদে থাকা নিরপত্তাকর্মী হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। সেসময় বন্দুকধারীদের গুলিতে নিরপত্তাকর্মীসহ ৩ জন মুসল্লী নিহত হয়েছেন। পুলিশ আরও জানায়, ইসলামিক সেন্টারের কাছাকাছি একটি গাড়ি থেকে দুই কিশোর সন্দেহভাজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে এবং জানান, সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল। পুলিশ আরও জানায়, ইসলামিক সেন্টারের কাছাকাছি একটি গাড়ি থেকে দুই কিশোর সন্দেহভাজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তারা জানায়, একটি অস্ত্রের ওপর ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী সংক্রান্ত লেখা পাওয়া গেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

আরও পড়ুন

এদিকে, এমন ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের পুলিশ প্রসাশন।  খবর সিএনএনের।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ নিহত ৫

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেইমার কি আছেন দলে?

গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শুভেন্দুর সিদ্ধান্তের অপেক্ষা

যেভাবে দেখবেন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

বিমানের বিতর্কিত মিজানের সকালে পদোন্নতি, বিকালেই প্রত্যাহার

কর ফাঁকির মামলা থেকে শাকিরাকে অব্যাহতি