ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬ ০২:১১ এএম

যেভাবে দেখবেন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি : সংগৃহীত, যেভাবে দেখবেন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম বড় পরাশক্তি ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা ঘিরে এবার আগ্রহের কেন্দ্রে একটাই প্রশ্ন সেলেসাও সুপারস্টার নেইমার কি থাকছেন কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের দলে? সেই উত্তর মিলবে আর কিছুক্ষণ পর। সোমবার ব্রাজিল সময় বিকেল ৫টায়, রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হবে মঙ্গলবার রাত ২টায়।

বাংলাদেশ থেকে দল ঘোষণা সরাসরি দেখা যাবে গ্লোবো, স্পোরটিভি ও জিই টিভিতে। অনলাইনে ব্রাজিল ফুটবল ফেডারেশনের ইউটিউব ও গ্লোবোর ক্রীড়া প্ল্যাটফর্ম জিই-তেও থাকবে সরাসরি সম্প্রচার। গ্লোবোর লাইভ কভারেজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে।

গ্লোবোর সরাসরি সম্প্রচার পেজে এবং ইউটিউবে সরাসরি দেখা যাবে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা।

ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক তালিকায় নেইমারের নাম আছে। তবে সেই তালিকা থেকে শেষ পর্যন্ত ২৬ জনকে বেছে নেবেন আনচেলত্তি। তাই দল ঘোষণার সবচেয়ে কাঙ্ক্ষিত উত্তর হয়ে উঠেছে নেইমারের ভাগ্য। তিনি কি ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার মিশনে ব্রাজিলের অংশ হবেন, নাকি চূড়ান্ত তালিকার বাইরে থাকতে হবে তাকে এই প্রশ্নই ঘিরে রেখেছে পুরো ঘোষণাকে।

আরও পড়ুন

আনচেলত্তি এর আগে নেইমার প্রসঙ্গে বলেছিলেন, তার জায়গা পাওয়া নির্ভর করবে মাঠে কী দেখাতে পারেন এবং শারীরিকভাবে তিনি কতটা প্রস্তুত, তার ওপর। গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল কোচ সাম্প্রতিক সময়ে নেইমারের উন্নতির কথাও বলেছেন, বিশেষ করে শারীরিক অবস্থার উন্নতি নিয়ে।

বিশ্বকাপের আগে ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে ম্যাচটি হবে দেশের মাটিতে বিদায়ী প্রস্তুতি ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

জনতা ব্যাংক স্টাফ কলেজে ২৫ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স’ এর উদ্বোধন

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বিঘ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক