ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ০৩:২৫ দুপুর

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : খুলনার কয়রায় ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৮ মে) দিবাগত গভীর রাতে সিঁধ কেটে বসতঘরে প্রবেশ করে তাকে হত্যা করা হয়। নিহত ভবতোষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। তিনি উপজেলার গিলাবাড়ি বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৮ মে) রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত সিধ কেটে তার ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ভবতোষ মৃধা চিৎকার করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। এসময় বাধা দিতে গেলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করা হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে বার্তা নেইমারের

র‌্যাবের নাম পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক সৌদি আরবে গ্রেপ্তার

রংপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণী ও গর্ভের সন্তান হত্যা : প্রেমিকের মৃত্যুদণ্ড