ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ০৮:৫৩ রাত

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে যে, আগামী ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।

রাজধানী জাকার্তায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর এই ঘোষণা দেন। তিনি জানান, ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে নতুন চাঁদ দেখার পর্যবেক্ষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের চাঁদ দেখার ফলাফলে দেখা গেছে যে, চাঁদের উচ্চতা এবং কৌণিক দূরত্ব দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলোর (ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর) নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে।


ধর্মমন্ত্রী বলেন, ‘আলেম-ওলামা, জ্যোতির্বিজ্ঞানী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব মিলিয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

আরও পড়ুন

এদিকে, ইন্দোনেশিয়ার অন্যতম প্রভাবশালী ধর্মীয় সংগঠন ‘মুহাম্মাদিয়াহ’ আগে থেকেই গ্লোবাল ক্যালেন্ডার প্যারামিটার অনুসরণ করে ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছিল। তাদের হিসাব অনুযায়ী, ৯ জিলহজ বা পবিত্র আরাফাত দিবস অনুষ্ঠিত হবে ২৬ মে (মঙ্গলবার)। বিশ্বজুড়ে মুসলিমদের হিজরি মাসের সময় একীভূত করার লক্ষ্যে তারা বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা পদ্ধতি অনুসরণ করে থাকে।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় কোরবানির ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৭ মে সকালে দেশজুড়ে ঈদের নামাজ এবং পশু কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন দেশটির লাখো মুসলিম জনতা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

মানিকগঞ্জে নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ঢাবিতে “কংক্রিটের বাইরে” শীর্ষক পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৮তম সভা অনুষ্ঠিত

হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ