শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
পাবনা প্রতিনিধি : শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ মে) দুপুরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন-আইডিএ এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ডা. নাসিরের ওপর হামলার বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরণের আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন। তারপরও কর্মস্থলে চিকিৎসকরা আজকে সবচেয়ে অনিরাপদ।
আরও পড়ুনড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, গাইনী চিকিৎসক ডা. শামীমা খাতুন পলি, আইডিএ’র পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ অনেকে।
মন্তব্য করুন



_medium_1779027613.jpg)

_medium_1779027214.jpg)

