ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬ ০৮:৫০ পিএম

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন আলী আল-জাইদি

সংগৃহীত,ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন আলী আল-জাইদি

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী আল-জাইদি। আজ শনিবার রাজধানী বাগদাদে এক জমকালো ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কাছ থেকে তিনি কার্যভার বুঝে নেন।

ইরাকি নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। চলতি মাসের শুরুর দিকে পার্লামেন্টের আস্থা অর্জনের পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আল-জাইদির নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

এর আগে গত ১৪ মে ইরাকি পার্লামেন্টে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং তাঁর মন্ত্রিসভার ১৪ জন মন্ত্রীর নাম অনুমোদন করা হয়। তবে বাকি ৯টি মন্ত্রী পদের বিষয়ে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই আংশিক অনুমোদনের মধ্য দিয়েই নতুন প্রশাসনের জন্য কাজ শুরু করার পথ সুগম হয়। 

আরও পড়ুন

গত ২৭ এপ্রিল ইরাকের বৃহত্তম সংসদীয় জোট 'কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক অ্যালায়েন্স' আলী আল-জাইদিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার পর, ইরাকি প্রেসিডেন্ট নিজার আমিদি তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন।

সূত্র: সৌদি গেজেট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

নেপা‌লের রাষ্ট্রপতি-‌স্পিকারকে বাংলাদেশের আম উপহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দুই দলের দুই তারকাকে ছাড়াই যে একাদশ নিয়ে মাঠে নামছে কানাডা-বসনিয়া

বিশ্বকাপের মাঝেই বিদায়ের ইঙ্গিত দিলেন কোর্তোয়া

একটি ব্রিজই দূর করতে পারে চলনবিলে কৃষকদের দুর্ভোগ