এসএসসি পরীক্ষা শেষের পথে আজ ছিলোনা কোন বহিষ্কার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আজ রোববার (১৭ মে) এসএসসি পরীক্ষার ১৪ তম দিনে উচ্চতর গণিত ও সাধারণ বিজ্ঞান পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে কোন বহিষ্কার হয়নি। এমনকি কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে ওই দিনে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলার ২৭৪ কেন্দ্রে ১ লাখ ৩ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ৬৪৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৫শ’ ১৫ জন। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র সূত্রে জানা গেছে, গতকাল উচ্চতর গণিত ও বিজ্ঞান পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ১ লাখ ৩ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ৬৪৩ জন।
আরও পড়ুনএ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষার ১৩ তম দিনে উচ্চতর গণিত ও সাধারণ বিজ্ঞান পরীক্ষায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি বহিস্কারও হয়নি।
মন্তব্য করুন





_medium_1779023837.jpg)
_medium_1779022359.jpg)

_medium_1779024685.jpg)