ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ০৭:৩১ বিকাল

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে (টুকু) নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী ও অতিরিক্তে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা।

এতে সিরাজগঞ্জ তথা সারা দেশবাসী ক্ষুব্ধ হয়।

আরও পড়ুন

এ ঘটনায় দলের নির্দেশে আমি বাদী হয়ে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করি। ওইদিন আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।  

 

পরবর্তীতে রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও সেদিনও তিনি অনুপস্থিত ছিলেন।

এ কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বগুড়ার সারিয়াকান্দিতে বিধবার বাড়িতে হামলার অভিযোগ

ফকিরহাটে মামার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার

রংপুরের বদরগঞ্জে বাবাকে নেশাগ্রস্ত ছেলের মারধর, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের শ্রমমন্ত্রী