ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০৪:০১ দুপুর

যশোরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

যশোরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে যশোর পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

আজ শনিবার (১৬ মে) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজেই লাইব্রেরির পুকুরে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সেই নির্দেশনার অংশ হিসেবেই যশোর পৌর এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ বিভিন্ন রোগের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

এসময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এই কার্যক্রম যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং নিয়মিত ও চলমানভাবে পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

চীনের দেওয়া সবকিছু ফেলে দিয়ে গেছেন ট্রাম্পের প্রতিনিধিরা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির অলিভ রিডলি’ সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

১১ দলের রাজশাহীর মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত