বরুড়া ও বগুড়ায় সমানভাবে উন্নয়ন হবে : তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেয়া ওয়াদা পূরন করে। বরুড়া ও বগুড়ায় একই রকম সমানভাবে উন্নয়ন হবে।
আজ শনিবার (১৬ মে) কুমিল্লার বরুরার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় এ কথা জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেয়া ওয়াদা পূরন করে। বরুড়া ও বগুড়ায় একই রকম সমানভাবে উন্নয়ন হবে। বিএনপি নির্বাচনি অঙ্গীকার পূরণ করে যাচ্ছে; অতীতে যতবার দেশ সেবার সুযোগ পেযেছে, তারা অঙ্গীকার পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লা’ বিভাগ ঠিকই আছে, এই দাবি যদি জনগণের দাবি হয়ে থাকবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেওয়া ওয়াদা পূরন করে। বরুড়া ও বগুড়ায় একই রকম সমানভাবে উন্নয়ন হবে। তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক ’৭১-এ মানুষ যেমন স্বাধীন করেছিল, ঠিক চব্বিশেও দেশকে আবার স্বাধীন করেছে। এখন মূলকাজ দেশের পুনর্গঠন। যে জাতি নিজেরা পরিশ্রম করে তাদের ভাগ্যের পরিবর্তন হয়। দেশ পুনগঠন সরকারের একার পক্ষে সম্ভব না। তাই এই দেশের মালিক জনগণ, সেই জনগণকেই মালিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুনফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে দীর্ঘ দুই দশক পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর সড়ক পথে তিনি গুলশানের বাসা থেকে রওনা দেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








