ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০১:৩৭ দুপুর

অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী, ছবি: সংগৃহীত।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে বিপর্যয়কর অবস্থায় রেখে বিদায় নিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় লাগবে। 

আজ শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে। এই সংকটে শুধু জ্বালানি খাতে আগামী অর্থবছরের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ খাতসহ বিদেশি ঋণের কিস্তি দিতে ২ মাসে আরো ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে আমাদের জাতীয় অর্থনীতি ভালো অবস্থানে নেই।

আরও পড়ুন

আমির খসরু বলেন, পতিত সরকারের আমলে স্বাস্থ্য খাতের বরাদ্দের বেশির ভাগই লুটপাট হয়েছে। বর্তামান সরকার শুধু স্বাস্থ্যখাতে বরাদ্দ দিয়েই দায় সারবে না। সেই বরাদ্দ যথাযথভাবে ব্যাবহার হচ্ছে কি না, সেটাও মনিটরিং করবে। আগের সরকারগুলো মেডিকেল কলেজে হস্তক্ষেপ করত। এই সরকার কোনও খাতে হস্তক্ষেপ করে না। কারণ এ ধরনের প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ হলে প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব নষ্ট হয়ে যায়। আমরা সেটা করব না। কারণ এখানকার শিক্ষার মান নষ্ট হলে শুধু হাসপাতাল কিংবা সরকার ক্ষতিগ্রস্ত হয় না, গোটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

একে একে মারা গেলেন নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন

স্বাধীনতা ঘোষণা বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করল ট্রাম্প

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের, শিশু গুরুতর আহত

কুড়িগ্রামের রাজারহাটে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপি’র সদস্যরা

যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই : আরাঘচি