ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬ ১২:৩৫ এএম

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

ছবি : সংগৃহীত, ৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

সরকার ৯ জন সিনিয়র সহকারী সচিবকে নয় জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে-এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২০ মে দুপুরের পর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।
 
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী- সিনিয়র সহকারী সচিব (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন) জয়নাল আবেদীনকে জামালপুরে, সিনিয়র সহকারী সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে, উপ-পরিচালক (সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রাম) ইরিন আক্তারকে রাঙামাটিতে, সিনিয়র সহকারী সচিব (শিল্প মন্ত্রণালয়) আবু রাসেলকে কক্সবাজারে, উপ-পরিচালক (বাংলাদেশ ফুড সেফটি অথরিটি) আয়েশা সিদ্দিকাকে নওগাঁয়, উপ-পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি) মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে, উপ-পরিচালক (বিএমইটি) রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, উপ-পরিচালক (আইএমইডি) মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এবং উপ-পরিচালক (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) মফিজুর রহমানকে শেরপুরে এডিসি হিসেবে বদলি হয়েছে।
 
জনস্বার্থে জারিকৃত এ আদেশসমূহ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন ভারতের

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে: সংসদে তাহের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি