ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৫:১৫ বিকাল

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

সংগৃহীত,কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে, ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

এদিকে, ছাগলের চামড়ার দামও নির্ধারণ করেছে সরকার। খাসি ছাগলের লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ছাগলের ক্ষেত্রে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকাসহ সারা দেশে কার্যকর হবে।

আরও পড়ুন

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার কোরবানির চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। প্রতিটি এলাকায় ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোরবানির পর কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন মসজিদ ও মাদ্রাসার সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে, যাতে তারা যথাযথভাবে চামড়া সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

হৃদরোগে কন্নড় অভিনেতা দিলীপ রাজের মৃত্যু

নকলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

হরতালের কারণে যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

রাউজানে মধ্যরাতে ৬ বসতঘর ও ৭ গরু পুড়ে ছাই

মইনুল রোড থেকে ফিরোজা: স্মৃতিপটে নতুন ইতিহাসের হাতছানি