ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৭:৩৫ বিকাল

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবু মুছা ওরফে রুমন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুমন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল মধ্যপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

উল্লেখ্য, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার সময় কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই মোজাম্মেল হক রুমনকে বীরকেদার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এ বিষয়ে আসামি রুমনের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। রুমনের বিরুদ্ধে কাহালু থানায় আরও দু’টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ফেসবুকে যেসব কনটেন্টে ভিউ বেশি

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের  আর্থিক প্রতিবেদন অনুমোদন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে উত্তরা ব্যাংকের সিআরএম (CRM) উদ্বোধন