ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ১০:১৬ রাত

রংপুরের তারাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন বাসফোর (২২) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে তারাগঞ্জ মাছ বাজার এলাকা থেকে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি রিপন বাসফোর তারাগঞ্জ বাজারের সুইপার পল্লির বাবুলাল বাসফোর ছেলে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজার এলাকা থেকে ২৫পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার কাহালু উপজেলায় গ্রামীণ ৩টি রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীকে গুলির হুমকি সার্জেন্টের, তদন্তে কমিটি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

ময়লার বিল নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত