ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৯:৪৩ রাত

বগুড়ায় এশিয়া পোস্ট’র উদ্বোধন

বগুড়ায় এশিয়া পোস্ট’র উদ্বোধন

বগুড়ায় ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়া টিভি জার্নালিস্ট রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া টিভি জার্নালিস্ট রিপোর্টার্স ইউনিটির সদস্যসচিব ও যমুনা টেলিভিশনের বগুড়া অফিস প্রধান মেহেরুল ইসলাম সুজন, বিআরটিসি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল, বগুড়া রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, নয়া দিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগ, দেশ টিভি’র বগুড়া প্রতিনিধি সঞ্জু রায় এবং সময় টিভি’র বগুড়া অফিস প্রধান আবদুল আউয়াল। সঞ্চালনা করেন বণিক বার্তা’র বগুড়া প্রতিনিধি এইচ আলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অরুপ রতন শীল।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাস, নির্বাহী সদস্য গোলজার হোসেন, সিনিয়র সাংবাদিক ইনছান আলী, দৈনিক সংগ্রামের মোস্তফা মোঘল, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি ববিন রহমান, সাংবাদিক শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, আল আমিন, আল মুমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এশিয়া পোস্ট’র উদ্বোধন

রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া জামায়াতের সভা

‘দুইশ টাকা লাভের আশায় ২ ঘণ্টা টিসিবির লাইনে’

পঞ্চগড় ও ফেনীর এসপি প্রত্যাহার

বগুড়ার নন্দীগ্রামে বোর ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বগুড়ায় মেহেদী হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর