ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৮:০৪ রাত

প্রতিদিন পাবেন ৪ হাজার গ্রাহক

বগুড়ায় ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাক সেল শুরু

বগুড়ায় ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাক সেল শুরু

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় সাধারণ মানুষের সুবিধার্থে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ৪ হাজার গ্রাহক এই পণ্য পাবে।
আজ সোমবার (১১ মে) বেলা ১১টায় বগুড়া পৌরসভা চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বগুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। সাধারণ গ্রাহকরা কোনো কার্ড ছাড়াই সরাসরি ট্রাক থেকে এসব পণ্য সংগ্রহ করতে পারবেন।

প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন গ্রাহক পণ্য কেনার সুযোগ পাবেন। সে হিসেবে প্রতিদিন ৪ হাজার মানুষ এই সুবিধার আওতায় আসবে। জনগণের চাহিদা বিবেচনায় প্রয়োজনে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

এই বিশেষ বিক্রয় কার্যক্রম পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত চলবে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১৩০ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) এবং ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) কিনতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাক সেল শুরু

ঈদযাত্রায় সড়ক নিরাপত্তায় দায় এড়ানোর সুযোগ নেই : সেতুমন্ত্রী

লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

ঈদে একাধিক গানে এফ এ সুমন

চলনবিলে ধুন্দি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে অনেকেই