ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৮:৩১ রাত

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল-রিয়ন

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল-রিয়ন

‎জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে  অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও ১৭ তম ব্যাচের  সমাজকর্ম বিভাগের  শিক্ষার্থী মো: জুবায়ের ইসলাম রিয়নকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। ‎

‎উপদেষ্টামণ্ডলী হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক,মিয়া রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল- আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন। ‎ ‎সাবেক সভাপতি হারুন বলেন ,'আমি এবং আমার কমিটি যথাসাধ্য চেষ্টা করেছি ছাত্রকল্যাণ কে এগিয়ে নিতে। বেশ কয়েকটি পোগ্রামও উপহার দিয়েছি। সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে সকলের মতামত ও অতীত কার্যক্রমের ভিত্তিতে এই কমিটি গঠন করছি। প্রত্যাশা থাকবে নতুন নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব কার্যক্রম দ্বারা ক্যাম্পাসে জামালপুরের মুখ উজ্জ্বল করবে।' ‎ ‎

উপদেষ্টা আহসান মল্লিক বলেন, 'জামালপুর জেলার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ জামালপুর এর সকল শিক্ষাথী,  শিক্ষক ও সাবেক শিক্ষাথী সবাই মিলে একযুগে কাজ করে যাবো।জামালপুর জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত জামালপুরের সকল শিক্ষার্থীদের সাথে  কাজ করে যাবে,তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।নবগঠিত কমিটির  সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।' ‎

আরও পড়ুন

নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, 'জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগের একই সাথে দায়িত্বের একটি জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জেলা কল্যাণকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই।'

সাধারণ সম্পাদক মো: জুবায়ের ইসলাম রিয়ন বলেন, 'আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবো।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল-রিয়ন

হত্যা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা তানভীর সালেহীন ইমন

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১৫

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলের প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মহিত তালুকদার এমপি

রিজার্ভ ডেতে আবাহনী-মোহামেডানের বিশাল জয়

নেত্রকোনায় নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার