ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৯:১৫ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কের সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার (১০ মে) বেলা ২টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের জন্য দাবি জানান প্রশাসনের নিকট।

মানববন্ধনে বক্তব্য দেন, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, শিক্ষক আব্দুল হাদি তালুকদার ও উপজেলা শ্রমিক দলের নেতা লিটন কুমার গুণ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শাহরিয়ার শাফি, বিজয় মাহাতো, উদয়, আব্দুল্লাহ, সামিউল এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লাবিব আকন্দ।

আরও পড়ুন

বক্তারা অভিযোগ করেন, নিমগাছী বাজার থেকে কড়িতলা অভিমুখী সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে সাবমেরিন মোতায়েন করল ইরান

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপা এনজিও ম্যানেজার নিহত, ট্রাকসহ চালক আটক

হাম ও উপসর্গে দেশে আরো ১১ শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার, আটক ২

গোয়ালন্দে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণ