ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৯:১০ রাত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপা এনজিও ম্যানেজার নিহত, ট্রাকসহ চালক আটক

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপা এনজিও ম্যানেজার নিহত, ট্রাকসহ চালক আটক

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার-বোনারপাড়া সড়কে সার বোঝাই একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এনজিও কর্মীদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আলমগীর কবির (৪৬) নামের একজন নিহত হন। তিনি ব্যুরো বাংলাদেশ নামের এক এনজিও’র শাখা ম্যানেজার ছিলেন।

এ ঘটনায় ওই এনজিও’র এরিয়া ম্যানেজার নুরুন্নবী আহত হন। নিহত আলমগীর কবির ব্যুরো বাংলাদেশ সান্তাহার শাখা ম্যানেজার ও রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকসহ চালক আবু হাসানকে (৪৬) আটক করেছে। আটক ট্রাকচালক নওগাঁর বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

আজ রোববার (১০ মে) দুপুরে উপজেলার অদূরে তিয়রপাড়া গোড়স্থানের সান্তাহার-বড়আখিড়া রাস্তার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার (১০ মে) দুপুরে ব্যুরো বাংলাদেশ এনজিও’র সান্তাহার শাখার এরিয়া ম্যানেজার নুরুন্নবী ও শাখা ম্যানেজার আলমগীর কবির একটি মোটরসাইকেলে উল্লেখিত রাস্তা দিয়ে উপজেলার বড়আখিড়া গ্রামে ঋণ প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন।

আরও পড়ুন

তারা রেলগেটের সামনে পৌঁছলে মোটরসাইকেলের সামনে থাকা (জয়পুরহাট-ড- ১১০০৬১) সারবোঝাই ট্রাক রেলগেটের ওপর উঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা মোটরসাইকেলকে চাপা দিলে দুই এনজিও কর্মী আহত হন। এরমধ্যে শাখা ম্যানেজার আলমগীর কবির ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কারুজ্জামান সারবোঝাই ট্রাকসহ চালক আবু হাসানকে আটক করা কথা জানিয়ে বলেন, নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপা এনজিও ম্যানেজার নিহত, ট্রাকসহ চালক আটক

হাম ও উপসর্গে দেশে আরো ১১ শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার, আটক ২

গোয়ালন্দে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণ

গর্বিত মায়েদের হাতে তুলে দেয়া হলো ‘মা পদক ২০২৬’

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের