নারায়ণগঞ্জের ফতুল্লায় দগ্ধ ৫ জনের চিকিৎসায় কোনো ত্রুটি হবে না : স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রবিবার(১০ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুনঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, আহতদের সুচিকিৎসায় কোনো ত্রুটি রাখা হবে না।
পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1778422583.jpg)
