ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৮:৩৯ রাত

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশেষ আশ্রয়স্থান ‘মা’: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মা দিবসে দেশের সব নাগরিককে মায়েদের যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’। এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সব অর্থেই থাকেন আপসহীন ও সংগ্রামী।

আজ রোববার ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’। যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোনো দিন-ক্ষণের প্রয়োজন হয় না।

‘মা’ একটি ছোট শব্দ কিন্তু তার ব্যাপকতা অসীম উল্লেখ করে তিনি বলেন, মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। তাই মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবু স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই আজকের এই দিন। পরিবারে ‘মা’ হচ্ছেন এক অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান।

মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। সুমাতার সহচার্যে সন্তানের উৎকর্ষতা ও প্রকৃত মানবসত্তার জাগরণ ঘটে, সন্তানের আত্মাকে নির্মল করে বলে মনে করেন বিএনপি মহাসচিব। বাণীতে তিনি বলেন, সন্তানের সাফল্যের মূলে থাকে ‘মা’-এর উদ্যম ও উদ্যোগ। নিবেদিতপ্রাণ এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সব অর্থেই থাকেন আপসহীন ও সংগ্রামী। অনেক শক্তির আধার একজন মা।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য যে অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তীতুল্য।

লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে ভয়ংকর রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তাঁর কর্তব্যকর্ম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেই কারণেই মরহুমা বেগম খালেদা জিয়া আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ‘গণতন্ত্রের মা’ হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ও অভিনন্দিত। এই গৌরবান্বিত দিবসে আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন।

মা দিবসে সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন। কারণ কেবলমাত্র সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশেষ আশ্রয়স্থান ‘মা’: মির্জা ফখরুল

মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক :তাসনিয়া ফারিণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দগ্ধ ৫ জনের চিকিৎসায় কোনো ত্রুটি হবে না : স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় বহিষ্কার ১

সিরাজগঞ্জে ৬ লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই : পার্বত্য মন্ত্রী