ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৭:০৪ বিকাল

স্থায়ী বন্ধুত্ব তৈরিতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে

বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে ভারত প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে না।

রোববার (১০ মে) দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত সংগঠনের ৪৫তম সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ভারতের চলমান অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ভারতে কে নির্বাচিত হলো বা কে ক্ষমতায় এলো, তা নিয়ে বাংলাদেশের কোনো আগ্রহ নেই। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে?

আরও পড়ুন

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দিল্লিকে অবশ্যই সীমান্তে এই রক্তক্ষয়ী আচরণ বন্ধ করতে হবে। রিজভীর মতে, সীমান্তে এমন আচরণ বজায় রেখে কোনোভাবেই বন্ধুসুলভ সম্পর্ক রাখা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, দিল্লিকে বুঝতে হবে যে, বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়ে টেকসই বন্ধুত্ব অর্জন করা যাবে না। স্থায়ী বন্ধুত্বের প্রথম শর্তই হলো সীমান্তে রক্তক্ষয়ী সহিংসতা বন্ধ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী বন্ধুত্ব তৈরিতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী

ঢাবি'র নতুন প্রক্টর  মোঃ ইসরাফিল 

কাল থেকে শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ১০ দিন

চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪ শিশু

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস উদযাপন