ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ১২:৫২ দুপুর

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিতে চায় পুতিন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিতে চায় পুতিন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর ও সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিবহন ও সংরক্ষণ করতে প্রস্তুত রয়েছে। রোববার (১০ মে) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, মস্কোতে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে এমন প্রস্তাব দেন পুতিন। তিনি বলেন, ‘রাশিয়া এর আগে ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন করেছিল এবং সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত মস্কো।’ তিনি আরও বলেন, ‘সংঘাতের সব পক্ষই ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছিল। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র তার অবস্থান আরও কঠোর করে এবং দাবি করে যে, ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে পরিবহন করতে হবে। এরপর ইরানও তার অবস্থানে অনড় থাকে।’

আরও পড়ুন

উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানান রুশ প্রেসিডেন্ট। বলেন, ‘ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখবে মস্কো।’ এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে। এদিকে পুতিনের এমন প্রস্তাবের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিতে চায় পুতিন

মেসির রেকর্ডের রাতে জয় মিয়ামির

কিম আক্রান্ত হলেই পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

তাসকিনে ধরাশায়ী অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজান