ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০১:৫৩ রাত

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

ছবি: সংগৃহীত, সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

রবিবার (১০ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে প্রথম বগুড়ায় বধিরদের জন্য স্থাপন করা হচ্ছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বোচাগঞ্জের মারুফ হাসান

বগুড়া শজিমেক হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামে শব্দ দূষণবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা