ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ১১:১৩ রাত

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ 

কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তজুড়ে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তজুড়ে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রাম/লালমনিরহাট জেলা ও ফুলবাড়ী প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এই বাহিনী। ইতোমধ্যে নজরদারি বহুগুণ ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। ‎এদিকে লালমনিরহাট সীমান্তেও বাড়তি সতর্কতা জারি করেছে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন (বিজিবি)।

আরও পড়ুন

একইসাথে সীমান্তজুড়ে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করছে বিজিবি সদস্যরা। গতকাল শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন (বিজিবি)‘র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, যেকোনো পরিস্থিতিতে ১৫ বিজিবির আওতায় সীমান্তগুলোতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, মারা গেছেন ৪৮ জন 

দিল্লিতে বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’ 

সন্ধ্যায় সাফের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী