ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ০৪:৫২ পিএম

দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত

সংগৃহীত,দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত

উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৩টা ১০মিনিটে উত্তরের বিভিন্ন জেলায় এটি অনুভূত হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামে এর উৎপত্তি হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের বিলাসিপাড়া। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ পর্যন্ত পড়েছে।

আরও পড়ুন

ইউএসজিএসও একই ভূমিকম্পের কথা জানিয়েছে, তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভূত হওয়ার পোস্ট দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

প্রথমার্ধে গোলের দেখা নেই, সমতায় সুইজারল্যান্ড-বসনিয়া

দেশে আবারও ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই