চার মাস মার্কিন নৌ অবরোধ সহ্য করতে পারবে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে শুক্রবার দুই পক্ষের মধ্যে গোলাগুলির ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ শেষ করার প্রচেষ্টা থমকে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে একটি মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তেহরান চার মাস মার্কিন নৌ অবরোধ সহ্য করতে পারবে।
বিষয়টি সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তার মতে, সিআইএ-র একটি মূল্যায়নে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে আগামী প্রায় চার মাস ইরান গুরুতর অর্থনৈতিক চাপের শিকার হবে না। এটি ইঙ্গিত দেয় যে, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিতই রয়েছে। ওয়াশিংটন পোস্ট সর্বপ্রথম এই মূল্যায়নের খবরটি প্রকাশ করে। একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা সিআইএ-এর বিশ্লেষণ সম্পর্কিত ‘দাবিগুলোকে মিথ্যা’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এই অবরোধ ‘বাস্তব ও ক্রমবর্ধমান ক্ষতি করছে-বাণিজ্য বিচ্ছিন্ন করছে, রাজস্ব আয় ধ্বংস করছে এবং সামগ্রিক অর্থনৈতিক পতনকে ত্বরান্বিত করছে।’
আরও পড়ুনএক মাস আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও তার আশেপাশে লড়াইয়ের সবচেয়ে বড়ো ধাক্কা দেখা গেছে এবং শুক্রবার সংযুক্ত আরব আমিরাত নতুন করে আক্রমণের শিকার হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিসহ আরো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনার আগে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটানোর একটি মার্কিন প্রস্তাবের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়ার জন্য ওয়াশিংটন অপেক্ষা করছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








