ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ১১:১২ রাত

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে। আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুনটমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বগুড়া শহর থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুন

অভিযানে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে ইয়াবা সহ তাকে গ্রেফতার করে শেরপুর থানায় নিয়ে যায়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গ্রেফতার কৃত মান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের ঐতিহাসিক জয়